১৯৭৪ সালের ভয়াবহ বন্যা। বাংলাদেশ ছিলো বিপর্যস্ত। আর ঠিক তখনই এগিয়ে এলেন আমাদের প্রিয় তারকারা—নায়ক-নায়িকা, কৌতুক অভিনেতা, নির্মাতা সবাই।
২৫ আগস্ট, ঢাকা স্টেডিয়াম।
নায়ক বনাম নায়িকা—একটা চ্যারিটি ফুটবল ম্যাচ!
নায়িকা কবরী একবার বল শট মারতে গিয়ে মিস করলেন—লেগে গেলো নায়ক খসরুর পায়ে। কিন্তু ফাউল? না না, সেটাকে তো রেফারিরা ইগনোর করে দিলেন!
রেফারি ছিলেন সুভাষ দত্ত ও হাসমত সাহেব।
শোনা যায়—নায়িকা দল আগেই নাকি রেফারিদের চা-নাশতা খাইয়ে ‘ম্যানেজ’ করে রেখেছিল!
এমনকি হাত দিয়ে গোল দিয়েও গোল ঘোষণা—সেইদিন নিয়ম না, ছিলো ভালোবাসা।
এটা ছিলো নির্মল আনন্দের মাধ্যমে মানবতার পাশে দাঁড়ানোর গল্প।
কেউ খেলেছেন সিরিয়াস হয়ে,
কেউ করেছেন নাটকীয় অভিনয়,
কেউ হাসাতে চেয়েছেন ভক্তদের।
সেই খেলার আয় থেকে প্রাপ্ত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়।
এটাই ছিলো তারকাদের কাঁধে সামাজিক দায়িত্বের অনন্য নজির।
ছবি সৌজন্যে: ফরিদ (বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র)
স্মৃতির পাতায়: বাংলা সিনেমার নায়কেরা মাঠে, নায়িকারা সামনে, দর্শকদের হৃদয়ে।
সাংবাদিকের নাম: বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |